শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

মালয়েশিয়া সেরেম্বান এলাকায়  ১০ জন বাংলাদেশিসহ আটক ১১০

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

মালয়েশিয়া সেরেম্বান এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে ১১০ জন অভিবাসনকে আটক করেছে নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন।

অভিযানের সময় সেলাঙ্গর, মেলাকা, কেএলআইএ, জাতীয় নিবন্ধন বিভাগ, এপিএম এবং ইসলামিক ধর্মীয় বিষয়ক রাজ্য বিভাগের ৩১৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় পালানোর চেষ্টা করায় মিয়ানমারের একজন মহিলা আনুমানিক ১০মিটার উঁচু একটি দ্বিতীয় তলা ভবন থেকে পড়ে মাথায় আঘাত পাই বলে জানা যায়। মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) এর সহায়তায় দ্রুত চিকিৎসা দেয়া হয়।

স্টেট ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং বলেন, বৈধ পাস ছাড়ায় বিদেশিরা দোকান নিয়ে ব্যবসা করে আসছিলো বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান করা হয়েছে। অভিযানে ৬২৮ জন বিদেশীদের কাগজপত্র যাচাই বাছাই করে ১১০ জনকে বিভিন্ন অভিবাসন বিধি লঙ্ঘন করায় আটক করা হয়। তাদের ভিবাসন আইনের ধারা 6(1)(c) এবং অতিরিক্ত থাকার জন্য 15(1)(c) এর অধীনে তদন্ত করা হবে।

আটককৃতদের মধ্যে ৬৪ জন মিয়ানমারের নাগরিক, ১৩ জন ইন্দোনেশিয়ান, ১০ জন বাংলাদেশি, ৬জন ভারতীয় , ৯ জন পাকিস্তানি ,৬ জন শ্রীলঙ্কান এবং দুইজন নেপালি নাগরিক।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »