শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

মালয়েশিয়ায় ঘুমন্ত অবস্থায় বিরক্ত করায় বাংলাদেশীকে কুপিয়ে হত্যা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

মালয়েশিয়ার জোহর বারুতে ঘুমানোর সময় বিরক্ত করায় মোহাম্মদ সবুজ (২৮) নামের এক বাংলাদেশিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক স্বদেশী।

জোহর বারু ক্লুয়াং এর পুলিশ প্রধান বাহরিন মোহম্মদ নোহ বলেন, সকাল ১০ টার দিকে একজন বাংলাদেশি নাগরিক ফোন করে জানায় একজন ব্যক্তি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘটনার শিকার মোহাম্মদ সবুজ (২৮) একটি সুপার মার্কেটে কাজ করতো বলে জানা যায়।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৫ থেকে ৩০ বছর বয়সী সন্দেহভাজন ৫ জন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ প্রধান বলেন , প্রাথমিক তদন্তে জানা যায় ৫ জন বাংলাদেশী এক সাথে এক ঘরে থাকতো। তাদের মধ্যে একজন স্বীকার করেন তাকে ঘুমন্ত অবস্থায় বিরক্ত করে যে কারণে রাগ করে চাপাতি দিয়ে সবুজ কে আঘাত করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সন্দেহভাজন পাঁচজনকেই জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার কথা রয়েছে। হত্যার দণ্ডবিধির ৩০২ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »