শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ হচ্ছে ২ নভেম্বর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জেলা বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন অভিযোগ পাঠ করেন। তিনি শুনানির শুরুতেই প্রসিকিউশনের উপস্থাপিত পটভূমি নিয়ে সমালোচনা করেন এবং তিনটি নির্দিষ্ট অভিযোগ পড়ে আসামিদের অব্যাহতির আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের জন্য ২ নভেম্বর তারিখ নির্ধারণ করে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন- চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম, আবদুস সোবহান তরফদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।

ADVERTISEMENT

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে যমুনায় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে যমুনায় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা
২৮ অক্টোবর, ২০২৫

 

 

এর আগের দিন, সোমবার, হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন নিয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি সম্পন্ন হয়। এসময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনটি নির্দিষ্ট অভিযোগ পড়ে শুনান এবং অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। তবে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের বক্তব্য শোনার জন্য আজকের দিন ধার্য করা হয়।

এ মামলার অন্য তিন আসামি হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

গত ২৩ অক্টোবর ট্রাইব্যুনালে হানিফসহ চারজনকে গ্রেপ্তার করে হাজির করার কথা ছিল। কিন্তু তারা পলাতক থাকায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেয়। এর আগে ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। উপস্থিত না হওয়ায় জাতীয় দৈনিক দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-২।

এর আগে ৬ অক্টোবর ট্রাইব্যুনাল-২ হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর একদিন আগে, ৫ অক্টোবর, প্রসিকিউশন তিনটি নির্দিষ্ট অভিযোগসহ তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে— উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্র, এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।

 

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় সংঘটিত সহিংসতায় ছয়জন নিহত এবং আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত সংস্থা এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »