শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সাবাহ নির্বাচন সামনে রেখে হোয়াটসঅ্যাপে ছড়ানো দুর্নীতিবিরোধী বার্তা নিয়ে এমএসিিসির স্পষ্টীকরণ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

কুয়ালালামপুর: মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (MACC) হোয়াটসঅ্যাপে সম্প্রতি ছড়িয়ে পড়া দুর্নীতিবিরোধী বার্তাগুলো পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে। এসব বার্তা সাবাহ রাজ্য নির্বাচনের আগে দুর্নীতি, ঘুষ, প্রতারণা, আত্মসাৎসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সতর্ক করে দিচ্ছিল।

দেশের অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই বার্তাগুলো পেতে শুরু করলে এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠে।

সিনার হারিয়ান এর প্রতিবেদনে জানানো হয়, এমএসিিসি নিশ্চিত করেছে যে এসব বার্তা তাদের পক্ষ থেকে পাঠানো হয়নি। সংস্থাটি জানায়, সব ধরনের আনুষ্ঠানিক ঘোষণা কেবলমাত্র তাদের অফিশিয়াল প্ল্যাটফর্ম, বিশেষ করে মূলধারার গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হয়।

“অজানা সূত্র থেকে পাঠানো বার্তায় সহজেই বিশ্বাস করা উচিত নয়। এগুলোর মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন পক্ষরা বিভিন্ন উদ্দেশ্যে জনগণকে বিভ্রান্ত করতে পারে,” শুক্রবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এমএসিিসি বলেছে।

সংস্থাটি আরও মনে করিয়ে দেয়, সাবাহ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং ভোটারদের কোনো ধরনের দুর্নীতিপূর্ণ কাজে যুক্ত না হতে। কেউ এমন ঘটনা প্রত্যক্ষ করলে বা এর সম্পর্কে তথ্য পেলে তা সরাসরি এমএসিিসিকে জানাতে উৎসাহিত করা হয়েছে।

এমএসিিসি জানায়, নির্বাচনী তদারকির অংশ হিসেবে তাদের অপারেশন রুম ১০ নভেম্বর থেকে সাবাহর পাঁচটি স্থানে কোটা কিনাবালু, সানডাকান, তাওয়াউ, লাহাদ দাতু এবং কেনিঙ্গাউ চলমান রয়েছে।

জনগণ অফিসিয়াল এমএসিিসি পোর্টাল, করাপশন কমপ্লেইন্টস পোর্টাল, টোল-ফ্রি হটলাইন ১-৮০০-৮৮-৬০০০ অথবা এমএসিিসি মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ বা তথ্য জমা দিতে পারে।

নির্বাচনকালে ভুল তথ্য ছড়ানো রুখতে সব ধরনের বার্তা যাচাই করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »