শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

শামীম ওসমান ও নানকের পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি
শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি

প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে স্ত্রী ও ছেলেসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক এ মামলায় করেন সংস্থাটির খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহম্মদ।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এরমধ্যে শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা এবং জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের বিরুদ্ধে ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও ছেলে তানভীর আহমেদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং কন্যা এস আমরীন রাখি। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর দুটি ধারা ছাড়াও দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »