শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

‘শরীফ থেকে শরীফা’ ইস্যুতে ফেসবুক স্ট্যাটাসে প্রতিবাদ জানান শায়খ আহমাদুল্লাহ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

সপ্তম শ্রেণির জাতীয় পাঠ্যবই থেকে শরীফ থেকে শরীফার গল্প ছেঁড়ার পর থেকে আলোচনায় আসিফ মাহতাব। এই ঘটনায় তাকে খণ্ডকালীন শিক্ষক থেকে অব্যাহতি দিয়ে আলোচনায় যুক্ত হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। পরে রাজনৈতিক দল, সংগঠনসহ প্রতিবাদ জানায় শিক্ষার্থীরাও। বিষয়টি নিয়ে ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ইসলামিক আলোচক শায়খ আহমদুল্লাহ।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে প্রতিবাদ জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‌‘জনগণের ট্যাক্সের টাকায় প্রণীত পাঠ্যপুস্তকে গণমানুষের বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতি পরিপন্থী বিষয় স্থান দেয়া দেশবিরোধী কাজ। এর নেপথ্যের খলনায়কদের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদী হতে হবে।’

বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন আরেক ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার (২৪ জানুয়ারি) রাতে এ বিষয়ে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন আজহারী।

পোস্টে তিনি বলেন- ‘কোন শিয়াল যদি বলে— আমি নিজেকে মুরগি মনে করি, তাহলে কি শিয়ালকে মুরগির সাথে রাখা যাবে? অবশ্যই না। রাখলে মুরগি যেমনি তার অস্তিত্ব হারাবে, ঠিক তেমনি এই রূপান্তর মতবাদের কারণে নারী-পুরুষের প্রাকৃতিক বাইনারিও অস্তিত্ব হুমকিতে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোমলমতি শিশুদের ফিতরাত কলুষিত করার মানব অস্তিত্ব বিধ্বংসী এই মতবাদকে স্পষ্ট ভাষায় ‘না’ বলুন। দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সরব প্রতিবাদ করুন। পশ্চিমা এই অসভ্যতার বিস্তার রুখে দেওয়ার সময় এখনই। বিকৃত মনস্করা যেন মনে না করে, দেশের সুস্থ মস্তিষ্কের মানুষে প্রতিবাদের সামর্থ্য হারিয়েছে।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »