শিরোনাম :
বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের অবদান ৪০ শতাংশের বেশি: পুতিন জাকির নায়েককে প্রত্যর্পণ নিয়ে ভারত-মালয়েশিয়ার মধ্যে আলোচনা অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমের কাছে অঙ্গরাজ্যের গভর্নর তথ্যটি নিশ্চিত করেছেন। দুর্ঘটনাস্থলে বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়া বিবিসি।

দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানায়, ঘটনাটির প্রেক্ষিতে তাদের এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

লুইভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের বরাতে প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থলে হতাহতের খবর পাওয়া গেলেও এখনো নির্দিষ্ট করে সংখ্যা জানানো সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে, ইউপিএস-২৯৭৬ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

 

ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কার্গো বিমানটি হাওয়াইয়ের হনুলুলুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। এফএএ জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের। এটি লুইভিলের মুহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে হনুলুলুর ড্যানিয়েল কে ইনুয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের কথা ছিল।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »