শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মেসির জাদুতে উড়ছে মায়ামি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

কথায় আছে রাজা যেখানেই যাক না কেন সে সবখানেই রাজা। এই কথাটি অন্য কারো জন্য না হলেও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির জন্য খুব বেশি প্রযোজ্য। প্রবল প্রতাপের সঙ্গে দুই দশক ইউরোপের ফুটবলে রাজত্ব করার পর তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলাঙ্গনে। ইউরোপের মতো সেখানেও ঠিকই রাজার মতোই খেলছেন আট বারের ব্যালন ডি’অর জয়ী। আর তার আগমনে যেন বদলে গেছে তার ক্লাব ইন্টার মায়ামিও। মেসি মেজর লিগ সকারে তার জাদু দেখিয়ে চলছেন আর তার এই জাদুতে ইন্টার মায়ামিও রীতিমতো উড়ছে।

মাঠের ফুটবলে লিওনেল মেসির কল্যানে দারুণ সময় পার করছে ইন্টার মায়ামি। মেসি না খেলায় যে দল জিততে ভুলে গিয়েছিল সেই দলই এখন মেসির ফেরায় কোনো প্রতিপক্ষকে পাত্তাই দিচ্ছে না।

ন্যাশভিলে এফসির পর মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মায়ামির শিকার নিউ ইংল্যান্ড রেভল্যুশন ক্লাব। আগের ম্যাচের মতো এই ম্যাচেও মেসি-সুয়ারেজদের সামনে দাড়াতেই পারেনি প্রতিপক্ষ।

রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে জিলেট স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শকের সামনে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচটিতে মেসি দুই ও সুয়ারেজ করেন একটি গোল। অবশ্য ম্যাচ শুরুর আগে এই ম্যাচে মেসি-সুয়ারেজ খেলবেন কি না এই নিয়ে সন্দেহ ছিল। কারণ কৃত্রিম টার্ফে ম্যাচটি আয়োজন করা হয়েছিল।

অবশ্য ম্যাচটিতে মায়ামির জালে প্রথম মিনিটেই গোল করেন বসেন নিউ ইংল্যান্ডের ফরোয়ার্ড টমাস কানচেলে। তবে শুরুতেই পিছিয়ে পড়ে দমে যায়নি মায়ামি। টানা আক্রমণে ম্যাচের ৩২তম মিনিটে মেসির দুর্দান্ত গোলে সমতায় ফিরে দলটি। ডানপ্রান্ত থেকে রবার্ট টেলরের বাড়ানো বলে ডি-বক্সের ভেতর ঢুকে দারুণ ফিনিশিংয়ে দলকে সমতা এনে দেন মেসি। প্রথমার্ধে দুই দলই আর গোল করতে পারে নি।

দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো আক্রমণ বজায় রাখে মায়ামি। আবারও মায়ামির তালিসমান মেসি তার দলকে এগিয়ে দেন। ম্যাচের ৬৭তম মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে নতুন একটি রেকর্ড গড়েন বিশ্ব ফুটবলের সেরা ফুটবলার।

মেজর সকার লিগে এখন পর্যন্ত মেসিই প্রথম ফুটবলার যিনি এক মৌসুমে পাঁচটি পৃথক ম্যাচে একাধিক গোলের দেখা পেয়েছেন।

২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও দমে যায়নি মায়ামি। ম্যাচের ৮৩ ও ৮৮ মিনিটে যথাক্রমে ক্রেমাশি ও সুয়ারেজের গোলেও ছিল মেসির ভূমিকা। দুটি গোলেই অ্যাসিস্ট করেন তিনি। এই জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল মায়ামি। অন্যদিকে, ৯ ম্যাচে মাত্র ১ জয়ে তলানীতে অবস্থান নিউ ইংল্যান্ডের।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »