শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মালয়েশিয়ার সিঙ্গাপুর সীমান্তে ৫৫ বাংলাদেশীসহ ১৪০ জন আটক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মালয়েশিয়ার সিঙ্গাপুর সীমান্তের কাছে জহুরবারু প্রদেশের একটি পাম বাগানে অভিযান চালিয়ে ৫৫ বাংলাদেশী শ্রমিককে গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ। এ সময় বিভিন্ন দেশের আরো ১৪০ জন আটক করা হয়। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে জহরবারু ইমিগ্রেশম বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৩ অক্টোবর) জহুর বারু প্রদেশের গেলাং পাতাহের পাম বাগানের দু’টি পৃথক স্থানে দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই অভিযানে গ্রেফতারদের মধ্যে ৫৫ জন বাংলাদেশী, মিয়ানমারের ৬২ জন, ভারতীয় ২৮ জন, ইন্দোনেশীয় ২৬ জন পুরুষ ও পাঁচজন নারী, পাকিস্তানী ১৬ জন, চীনা দু’জন ও একজন তিমুর দেশের অভিবাসী নাগরিক রয়েছে।

জহরবারু ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এই অভিযানে ৬৪১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ভিসা যাচাই-বাছাই করার জন্য আটক করা হয়। এদের মধ্যে ১৯৫ জনের কাছে দেশটিতে থাকা বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আটকদের সবার বয়স ১৯ থেকে ৬৯ বছরের মধ্যে। এদের মধ্যে ইউএনসিএইচআর (রোহিঙ্গা) শরণার্থী কার্ডধারিও রয়েছে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে জহুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, আটক অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে গেলাং জহুর বারুর গেলাং পাতাহের মেইন রোড থেকে অনেক ভেতরে ১৫টি কন্টেইনারে বসতি করে সেখানে দীর্ঘ দিন ধরে বসবাস করছিলেন। গোপনে নজরদারির ভিত্তিতে এই সংবাদ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা আরো জানান, মালয়েশিয়ায় কাজের পারমিটের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হবে। তাদের প্রত্যেকের জন্য ১৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য জহুর বারুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »