মালয়েশিয়ার মিনি ঢাকা খ্যাত কতোরায়ায় ‘রেস্টুরেন্ট মনির ভাই’ নামে নতুন রেস্টুরেন্ট চালু করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মনির বিন আমজাদ।
রোববার (৭ এপ্রিল) বিকেলে ফিতা কেটে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। এরপর শতাধিক প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে একসঙ্গে ইফতার করেন মনির বিন আমজাদ।
এসময় তিনি বলেন, মিনি ঢাকা খ্যাত কতোরায়ায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা আসেন কেনাকাটা করতে। পেটে ক্ষুধা থাকলেও দামের কারণে অনেক সময় প্রবাসীদের সিঙ্গারা-সমুচা খেয়ে থাকতে হয়। তাদের কথা চিন্তা করেই কম দামে দেশীয় খাবারের স্বাদ দিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে রেস্টুরেন্ট চালু করেছি।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দাতো শ্রী কামরুজ্জামান কামাল, মো. সাইদুর রহমান সরকার, বিএম বাবুল হাসান, মো. মনিরুজ্জামান মনির, আনিসুর রহমানসহ অনেকে।