শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় এক বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে সন্দেহভাজন তিন পুলিশ কর্মকর্তার একজনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তদন্ত শেষে অন্য দুই কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পুলিশ কন্টিনজেন্ট সদর দফতরে এ তথ্য জানিয়েছেন কুয়ালালামপুর পুলিশপ্রধান আলাউদ্দীন আব্দুল মজিদ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ৭ নভেম্বর এই অপহরণের ঘটনা ঘটে। তিনদিন পর ৯ নভেম্বর তাকে ছেড়ে দেয়া হয়।

অপহৃত সাংবাদিক একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করতেন। পাশাপাশি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও করতেন তিনি। তবে নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ।

বিবৃতিতে সেলাঙ্গর রাজ্যের পুলিশ প্রধান দাতুক হুসেইন ওমর খান বলেন, থানায় দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর রাতে ক্লাং উপত্যকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছে। তবে তদন্তের স্বার্থে ওই বাংলাদেশির নামও প্রকাশ করেনি পুলিশ। গ্রেফতারকৃত তাদেরকে দুইদিনের জন্য রিমান্ডে নেয়া হয়।

ভুক্তভোগী ওই সাংবাদিক সংবাদমাধ্যমকে জানান, মানি লন্ডারিং ও সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সাথে প্রতারণা নিয়ে কাজ করায় তাকে অপহরণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সোমবার (১৩ নভেম্বর) এক বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে স্থানীয় তিন সরকারি কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেফতারের তথ্য জানায় দেশটির পুলিশ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »