মালয়েশিয়ার কুয়ালালামপরের কোতারায়ার ব্যাবসায়ী আবদুল্লাহ আল মামুন লিটনের জানাজায় প্রবাসীদের ঢল নেমেছে। লিটনের অকাল মৃর্তুতে বাকরুদ্ধ প্রবাসীরা। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় প্রথম জানাজায় অনুষ্ঠিত হয়। জানাজায় প্রবাসী ব্যাবসায়ী ও সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন।
আবদুল্লাহ আল মামুন লিটন শুক্রবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে কুয়ালালামপুরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। ৫২ বছর বয়সী এ প্রবাসী প্রবাসীর মৃত্যুতে শোক জানিয়েছেন কোতারায়া ব্যাবসায়ী কমিউনিটি ও সর্বস্তরের প্রবাসীরা।
জানাজা শেষে লিটনের মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পাঠানো হয় । ২০ অক্টোবর রোববার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
লিটন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।