শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মালয়েশিয়ায় প্রবাসীদের এনআইডি কার্যক্রম শুরুর লক্ষ্যে ‘কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪

মালয়েশিয়ায় বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরুর লক্ষ্যে ‘কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ’ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৪ জুন ২০২৪ ) কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর অফিসে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান ‘কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তৃতায় হাইকমিশনার বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ শেষে এ বছর জুলাই মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ’ এর লক্ষ্যে প্রতিনিধি দল প্রেরণের জন্য হাইকমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি সংক্রান্ত আইডিয়া প্রজেক্ট (২য় পর্যায়)- এর উপ-প্রকল্প পরিচালক, স্কোয়াড্রন লিডার মোঃ জাকারিয়া মাহবুবের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের ৬ সদস্যের প্রতিনিধিদল হাইকমিশন এবং এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিবেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধিদল এবং হাইকমিশন ও এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর প্রশিক্ষণার্থী কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »