শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

মালয়েশিয়ায় নথি জালিয়াতি চক্রের মূলহোতাসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মালয়েশিয়ায় নথি জালিয়াতিতে জড়িত একটি আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চক্রটির মূলহোতাসহ তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শা’বান এক বিবৃতিতে জানান, রাজধানী কুয়ালালামপুরের জালান জেলাওয়াত এলাকায় সোমবার (১৩ অক্টোবর) এই অভিযান পরিচালিত হয়। দুই সপ্তাহের গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার তিনজনের বয়স ২৫ থেকে ৩১ বছর। তাদের মধ্যে একজনের নাম নাঈম, যাকে চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অস্থায়ী কর্মসংস্থানের অনুমতি (construction ও agriculture sector) এবং একজনের ছাত্র ভিসা ছিল।

অভিযানে ২১টি বাংলাদেশি পাসপোর্ট, একটি ভুয়া মিয়ানমার পাসপোর্ট, পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠা, একাধিক মোবাইল ফোন, একটি কম্পিউটার ও একটি ছুরি জব্দ করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, এই চক্রটি বিদেশি কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষা পরিচালনাকারী সংস্থা FOMEMA-তে ব্যবহারের উদ্দেশ্যে ভুয়া পাসপোর্ট তৈরি করত। তারা নিজেদের সদস্যদের ছবি ব্যবহার করে গ্রাহকদের তথ্য যুক্ত করত এবং প্রতিটি নথির জন্য ২০০ থেকে ৩৫০ রিঙ্গিত পর্যন্ত নিত।

দাতুক জাকারিয়া আরও জানান, এই চক্রটি গত দুই মাস ধরে সক্রিয় ছিল এবং এটি মালয়েশিয়ায় একই ধরনের তৃতীয় ঘটনা হিসেবে শনাক্ত করা হয়েছে।

বর্তমানে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনে তদন্ত চলছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »