শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

মালয়েশিয়ায় নগরবাউলে মাতলেন প্রবাসী বাংলাদেশিরা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

\মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল ও রকস্টার জেমস মেগা কনসার্ট -২০২৪অনুষ্ঠিত হয়েছে। মালয়শিয়ায় অবস্থানরত পিএইচডি স্কলার লিওরণা চৌধুরী স্থানীয় প্রতিষ্ঠান মিস্টার এস ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে এই মেগা কনসার্টের পরিচালনা এবং সঞ্চালিকা হিসেবে দায়িত্ব পালন করেন ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের সুঙ্গাই বেসি কেএল ব্যাস অডিটোরিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হয়।

মালয়শিয়ার লোকাল সিগায়ক ইউচা, মালয়েশিয়ান বেলিকা ড্যান্স গ্রুপ, বাংলাদেশি গায়ক আশিক, এবি তওহীদ, চন্দ্র অয়ন, ডিজে তওফিকসহ একঝাঁক তারকা সংগীত পরিবেশনা করেন।

চাইনিজ নববর্ষ উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসীদের ছুটি থাকায় কনসার্টে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল।

প্রবাসী বাংলাদেশির পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের ভিসা কাউন্সিলর জিএম রাসেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান প্রবাসী বিজনেস কমিউনিটির পক্ষ থেকে আবুল কালাম আজাদ, রিশাদ বিন আব্দুল্লাহ ,শামীম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালয়শিয়ায় অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকবৃন্দ।

মেগা কনসার্টে সকল প্রবাসীদের উপস্থিতি ছিল এক খণ্ড বাংলাদেশের মতো। আর তাই অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করতে পেরে প্রবাসী বাংলাদেশি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন পিএইচডি স্কলার লিওরণা চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ডসিস্টেম, হাই রেজ্যুলেশন লাইটিং, এলইডি মনিটর ব্যবহার হয়। স্থানীয় শিল্পীদের নাচ,গান, ডিজে এবং নগর বাউল জেমসের গান মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিদের।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »