শিরোনাম :
কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী উদযাপন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৬ আগস্ট, ২০২৩

মালয়েশিয়া কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। অনুষ্টানের শুরুতে হাইকমিশনার গোলাম সারোয়ার শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর শরিফুল ইসলাম ও ভিসা কাউন্সিলর জি এম রাসেল রানা। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাহমুদ। অনুষ্ঠানে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়।

আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত গোলাম সারোয়ার মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন এবং দেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে শহীদ শেখ কামালের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

গোলাম সারোয়ার বলেন, শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী এবং একজন তারুণ্যের রোল মডেল। তিনি বলেন, খেলাধুলা, সঙ্গীত, নাটকসহ অন্যান্য ক্ষেত্রে শহীদ শেখ কামালের অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রদূত গোলাম সারোয়ার আশা প্রকাশ করেন, শহীদ শেখ কামালের আদর্শ অনুসরণ করে দেশের তরুণ প্রজন্ম ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে।

 

আলোচনা সভায় মিনিষ্টার শ্রম মো. নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা, কমডোর মোস্তাক আহমেদ,২য় সেক্রেটারি শ্রম সুমন দাসসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভায় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মকবুল হোসেন মুকুল, দাতু শ্রী কামরুজ্জামান কামাল, দাতু শ্রী জালাল উদ্দীন সেলিম, মনিরুজ্জামান মনির সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »