শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

মালয়েশিয়ায় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাংলাদেশের আল আমিন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৫ জুন, ২০২৪

মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক কাহ্যা মাতা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন বাংলাদেশের আল আমিন। তিনি ৩ হাজার মিটার স্টিপলচেজ ইভেন্টে সোনা জিতেন। সময় নিয়েছেন ৯ মিনিট ৩২.৩৯ সেকেন্ড। এ নিয়ে বাংলাদেশ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দু’টি পদক নিশ্চিত করেছে।

শনিবার (১৫) পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট আল আমিন সবাইতে চমকে দেন। দৌড়ে কিছুটা পিছিয়ে ছিলেন আল আমিন। শেষ বাধা পেরোনোর পর গতি বাড়িয়ে এগিয়ে থাকা অ্যাথলেটকে ছাড়িয়ে সোনার পদক নিশ্চিত করেন তিনি। এছাড়া প্রতিযোগিতার হ্যামার থ্রো ইভেন্টে বাংলাদেশের গৌরাঙ্গ রায় রুপা জিতেছেন।

৩ হাজার মিটার স্টিপল চেজ অ্যাথলেটিকসের কঠিন ইভেন্টের অন্যতম। ট্র্যাকে শুধু দৌড়ালেই হয় না, নির্দিষ্ট মিটার পর পর হার্ডলস অতিক্রম করতে হয়। একবার করে ট্র্যাকের একটু নিচু জায়গায় পানিতে লাফাতে হয়।

সিলেটের ছেলে আল আমিনের সাফল্যে দারুণ খুশি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব। তিনি বলেন, বাংলাদেশের অ্যাথলেটিকসের জন্য এটি দারুণ এক সাফল্য। অন্যরা এতে উজ্জীবিত হবে ও আরও ভালো করবে।

এর আগে শুক্রবার প্রতিযোগিতার প্রথম দিনে মেয়েদের হাই জাম্পে রুপা জিতেছেন বাংলাদেশের নারী হাই জাম্পের রেকর্ডধারী রিতু আক্তার। রিতু লাফিয়েছেন ১.৭৫ মিটার। তার সেরা অবশ্য ১.৭৬ মিটার। ২০০ মিটার স্প্রিন্টে তৃতীয় হিটে ২২.২৬ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন জহির রায়হান। তবে ফাইনালে উঠতে পারেননি তিনি।

প্রসঙ্গত, আগামী অক্টোবরে চেন্নাইয়ে হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিকস। নভেম্বরে হংকংয়ে আছে এশিয়ান ইনডোর। এই দুটি প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবেই মালয়েশিয়ায় দল পাঠানো হয়েছে। এই প্রতিযোগিতায় এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »