শিরোনাম :
ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis

মাঠে নেমে ইয়ামালের ইতিহাস, গোল করে এগিয়ে নিলেন দলকে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন লামিনে ইয়ামাল। আজ সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে রয়েছেন ১৮ বছর বয়সী এই তারকা উইঙ্গার। 

মাঠে নেমে নিজেকে ইতিহাসের পাতায় যুক্ত করে নিয়েছেন। ইয়ামাল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি ১৮ বছর বা তার কম বয়সে থেকে একই সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) এবং ফিফা বিশ্বকাপের ম্যাচে শুরুর একাদশে খেলেছেন।

শুরুর একাদশে ফিরে গোলও করেছেন তিনি। ম্যাচের ১০ মিনিটে মাইকেল ওয়ারজাবালের ক্রস থেকে ডাইভ দিয়ে গোল করেন ইয়ামাল। ইয়ামালকে শুরুর একাদশে রেখে স্পেন জাতীয় দল এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২১টি ম্যাচ খেলেছে, এবং সেই ম্যাচগুলোর একটিতেও হারেনি। ১৫টি ম্যাচ জিতেছে। ড্র করেছে ৬টি।

এই ২১ ম্যাচে স্পেন ৬০টি গোল করেছে। যার মধ্যে ১৬টিতে সরাসরি অবদান আছে ইয়ামালের। এছাড়া নিজে গোল করেছেন ৫টি। অ্যাসিস্ট আছে ১১টি।

সৌদি আরব শুরুর একাদশ: মোহাম্মদ আল-ওয়াইস, সৌদ আবদুলহামিদ, হাসান আল-তাম্বাক্তি, আলী লাজামি, আবদুলেলাহ আল-আমরি, মোতেব আল-হারবি, নাসের আল-দাওসারী, আবদুল্লাহ আল-খাইবারী, মুসাব আল-জুওয়ার, ফেরাস আল-বুরাইকান, সালেম আল-দাওসারী।

স্পেন শুরুর একাদশ: উনাই সাইমন, পেড্রো পোরো, পাউ কিউবারসি, আইমেরিক ল্যাপোর্টে, মার্ক কুকুরেলা, পেদ্রি, রডরি, অ্যালেক্স বেনা, লামিন ইয়ামাল, দানি ওলমো ও মাইকেল ওয়ারজাবাল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »