শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

বিশ্বকাপে চমক হতে পারে মেহেদী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

কোটি টাকার প্রশ্ন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকবেন কারা? চাইলে সম্ভাব্য ১৫ জনের নাম বলে দেওয়া যাবে! তবে তাসকিন আহমেদের ইনজুরিতে হিসাব কিছুটা পাল্টে গেছে। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল নির্ধারণে আইসিসির বেঁধে দেওয়া সময় ২৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ দল। মঙ্গলবার (১৪ মে) দুপুরে সেই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করার কথা জাতীয় দল নির্বাচক কমিটির। ১৭ বা ১৮ জন ক্রিকেটারকে রেখে ঘোষণা করা হতে পারে সেই স্কোয়াড। এখান থেকে বেছে নেওয়া হবে বিশ্বকাপের ১৫ ক্রিকেটার।

তাসকিন যুক্তরাষ্ট্র সিরিজে খেলতে পারবেন না এটা নিশ্চিত। তবে বিশ্বকাপের জন্য বিবেচিত হবেন ডানহাতি এই ফাস্ট বোলার। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের জন্য চমক হতে পারেন মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের নির্বাচিত ১৭ জনের তালিকায় ছিলেন না এই অফ স্পিন অলরাউন্ডার। তবে যুক্তরাষ্ট্র সিরিজ তো বটেই, প্রয়োজনে বিশ্বকাপেও রাখা হতে পারে মিরাজকে।

বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের জন্য ১৭-১৮ জনের দলে থাকতে পারেন ডানহাতি এই অলরাউন্ডার। গত বছর জুলাইতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন মিরাজ, প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।

বিশেষ করে টপ অর্ডারে একমাত্র ডানহাতি ব্যাটার লিটন কুমার দাসের ফর্মহীনতার কারণে বিবেচনায় এসেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসরেও একই ভূমিকায় ছিলেন মিরাজ। এমনকি ওয়ানডে বিশ্বকাপেও ওপেনিংয়ে নামতে হয়েছে তাকে।

মূলত অফ স্পিন বোলারের চেয়ে টপ অর্ডার ব্যাটার হিসেবে গুরুত্ব পাচ্ছেন মিরাজ। সেক্ষেত্রে সাকিব আল হাসান ছাড়াও স্পিন বিভাগে শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেনের সঙ্গে থাকতে পারেন তানভীর ইসলাম।

পেস আক্রমণে তাসকিন-হাসান মাহমুদের সঙ্গে শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবও যেতে পারেন যুক্তরাষ্ট্রে। তাসকিন চোটে পড়ায় বিকল্প হতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচে ৮ উইকেট নিলেও তার বোলিংয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট।

ডানহাতি এ বোলারের গতি আর বোলিংয়ের ধরন, বিশ্ব আসরে কতটা কার্যকর হবে, তা নিয়ে ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। বাজে ফর্মের পরও তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের সঙ্গে টপ অর্ডারে জায়গা হতে পারেন লিটন দাস।

মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিকের সঙ্গে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের দলে থাকা এক প্রকার নিশ্চিত। সব ঠিক থাকলে ২০২১ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে অভিজ্ঞ এই ব্যাটারকে।

এদিকে যুক্তরাষ্ট্রগামী বিমানে জায়গা নাও হতে পারে ওপেনার পারভেজ হোসেন ইমনের। আর আফিফ হোসেনেও থাকার সম্ভাবনা অনেক কম।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »