শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

বিজয় দিবস মালয়েশিয়ায় আওয়ামী লীগের আলোচনা সভা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে কুয়ালালামপুরে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। ১৬ডিসেম্বর সন্ধ্যায় কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দাতো শ্রী কামরুজ্জামান কামাল। মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হক জোসেফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত হেসেন পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর জিএম রাসেল রানা।

বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ সিআইপি, সহ-সভাপতি রাশেদ বাদল, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি হুমায়ূন কবির, দাতো আক্তার হোসেন, দাতো শ্রী সহ-সভাপতি জালাল উদ্দীন সেলিম, সহ-সভাপতি মনির বিন আমজাদ, আবদুর রউফ রিটন, প্রচার সম্পাদক আবদুল বাতেন, কামাল হোসেন, জাকির হোসেন, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, রানা কাজি, আবদুল হাকিম ভূঁইয়া, আপেল মাহমুদ, ছাত্রলীগ নেতা জুয়েল ও আনিস।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শওকত হেসেন পান্না বলেন, ‘ ১৯৪৭ থেকে ১৯৭১ দীর্ঘ ২৩ বছর বঙ্গবন্ধু কত সংগ্রাম করেছেন, জেল জুলুম সয্য করেছেন, শুধু বাঙালি জাতির মুক্তির জন্য। অবশেষে ১৯৭১ এ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন দেশটি পেয়েছি। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে গুছিয়ে আনছিলেন, এর মধ্যে ১৯৭৫ সালে একাত্তরের পরাজিত শক্তির হাতে নিহত হন বঙ্গবন্ধু। সেই পরাজিত শক্তি এখনো বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »