শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তাকর্মী পুলিশ কনস্টেবল মনিরুলকে গুলি হত্যা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪
গুলিপ্রতীকী ছবি: রয়টার্স
গুলিপ্রতীকী ছবি: রয়টার্স

গতকাল শনিবার রাতে ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তাকর্মীদের কক্ষে গুলির এ ঘটনা ঘটে। ঘটনায় পথচারী জাপান দূতাবাসের এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ গুলশান থানায় মামলা হয়েছে।

রাজধানীর কূটনীতিক এলাকায় দায়িত্ব পালনকালে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশ কনস্টেবল মনিরুল হককে খুব কাছ থেকে গুলি করেন আরেক কনস্টেবল কাওসার আহমেদ। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আজ রোববার  এ তথ্য জানিয়েছেন।

তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, মনিরুল ও কাওসারের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনিরুলকে খুব কাছ থেকে গুলি করেন কাওসার। তবে কী নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, এ ঘটনায় নিহত মনিরুলের বড় ভাই মাহাবুবুল হক বাদী হয়ে আজ গুলশান থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় আসামি কাওসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। কী নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।

মামলায় উল্লেখ করা হয়েছে, মনিরুলের সঙ্গে কাওসারের বাগ্‌বিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুলকে গুলি করেন কাওসার।

মামলার তথ্যসূত্রে জানা যায়, নিহত মনিরুলের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। আর আসামি কাওসারের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র বলছে, কাওসারকে মানসিকভাবে হতাশাগ্রস্ত মনে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সঠিক তথ্য দিচ্ছেন না। তাঁর গত ১৫ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করা হচ্ছে। তিনি যাঁদের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যাঁদের সঙ্গে থেকেছেন, তাঁদের সঙ্গে তদন্তকারীরা কথা বলবেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »