শিরোনাম :
Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের PM Anwar Joins Negeri Sembilan Campaign to Bolster Pakatan’s Election Drive NYC mayor Mamdani calls Netanyahu a ‘war criminal’ নেগেরি সেম্বিলানে আনোয়ার ইব্রাহিমের প্রচার শুরু, পাকাতান হারাপানের নির্বাচনী গতি বাড়ানোর লক্ষ্য

নির্বাচন পণ্ড করতে চায় একটি মহল: ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পিআর আমি নিজেই বুঝি না, জনগণ কীভাবে বুঝবে? দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না।” তিনি অভিযোগ করে বলেন, গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না—এমন দাবি তুলে একটি মহল নির্বাচন পণ্ড করতে চায়।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “পিআর নিয়ে তর্কবিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যে সব বিষয়ে দলগুলো একমত হবে, সেগুলো জুলাই সনদে স্বাক্ষরিত হবে। বাকি বিষয়ে গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিন, এসব অস্থিরতা কাটান। আমরা হিংসার রাজনীতি চাই না, হিন্দু-মুসলিম বিভেদও চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই।”

বিএনপি মহাসচিব আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি সরকার গঠন করতে পারলে হিন্দু সম্প্রদায় সবচেয়ে নিরাপদ থাকবে।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমানভাবে নিরাপদ থাকবে—মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। কেউ যেন ভয় বা বিভেদের মধ্যে না থাকে।”

তিনি আরও বলেন, “দেশে এখন অনেক সমস্যা। সেগুলো তখনই সমাধান হবে, যখন একটি সঠিক সরকার প্রতিষ্ঠিত হবে। গত ১৫ বছরে আমরা অনেক কষ্ট করেছি, আমি নিজেই ১১ বার জেলে গেছি। অনেক অত্যাচারের শিকার হয়েছি। আর এসব দেখতে চাই না। আমরা চাই, মানুষ যেন নিজের ভোটের অধিকার নিয়ে মরতে না হয়।”

মির্জা ফখরুল বলেন, “বিগত সরকার আমাকে বারবার জেলে পাঠিয়েছে, কারণ তারা আমাকে ভয় পায়। কিন্তু আমাকে আটকিয়ে রাখতে পারেনি—আমি আবার জনগণের কাছেই ফিরে এসেছি।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থান, প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় পরিবর্তন এবং কৃষকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে।

সভায় তিনি ধানের শীষে ভোট চেয়ে বলেন, “আমরা এমন একটি দেশ চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে, নিরাপদে ও সম্মানের সঙ্গে বাঁচতে পারবে।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »