শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়াসহ ১০টি দেশের দূতাবাসের কর্মরত ৩৮ জনের তথ্য চেয়ে দুদকের চিঠি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ অপচয়ের অভিযোগে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ মোট ১০টি দেশের বাংলাদেশি দূতাবাসে কর্মরত ৩৮ জন কর্মকর্তার তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অডিট অধিদফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসব কর্মকর্তার তথ্য দিতে বলা হয়।

চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইতালি, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাসের কর্মরত রাষ্ট্রদূত, প্রধান কনস্যুলার, লেবার উইং এর কর্মকর্তা, মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎ ও সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, এই অভিযোগগুলো তদন্তে অভিযুক্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল, পদবী, স্থায়ী ও বর্তমান ঠিকানা দরকার। বিষয়টি অত্যন্ত জরুরি। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসব কর্মকর্তার তথ্য সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »