বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জার্মানির হামবুর্গে আয়োজন করা হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসব। রোববার (২১ জানুয়ারি) হামবুর্গের স্থানীয় একটি মিলনায়তনে জাগরণ জার্মানি বাংলাদেশ সমিতির আয়োজনে এই পিঠা উৎসবের আয়োজন করে প্রবাসীরা।
উৎসবে শুধু হরেক রকমের পিঠা-পুলিই নয় ছিল প্রবাসীদের তৈরি নানা রকমের হাতের তৈরি নানা পণ্য ও দেশের তৈরি শাড়ি ও সালোয়ার কামিজসহ মাটির গহনার প্রদর্শনী।
ঐতিহ্যবাহী এই উৎসবে পরিবার পরিজন নিয়ে আসতে পেরে খুশী প্রবাসীরা। বন্দরনগরী হামবুর্গে বসবাসরত প্রবাসীরা বলেন, প্রবাসের মাটিতে এমন পিঠা উৎসবের আয়োজন বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকেই আরো বেশী বিদেশীদের কাছে তুলে ধরা সম্ভব হবে। একইসাথে দেশটিতে জন্ম নেয়া নতুন প্রজন্মের কাছে শুদ্ধাচার বিকাশে দারুণ ভূমিকা রাখবে বলেও বিশ্বাস প্রবাসীদের।