শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

কুয়েত থেকে এক হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

আকামা এবং বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েত থেকে গত ১১ দিনে ১ হাজার ৪৭০ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

গত ১ থেকে ১১ জানুয়ারি কুয়েতের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুয়েতের আরবি ভাষার দৈনিক আরব টাইমস।

তবে গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তা জানা যায়নি। চলমান এবং ভবিষ্যৎ নিরাপত্তা প্রচারাভিযানের ওপর জোর দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেসিডেন্সি এবং এমপ্লয়মেন্ট আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে সমস্ত অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে, দেশটির ফাহাহেল, মাঙ্গাফ, ফারওয়ানিয়া, শুওয়াইখ, হাওয়াল্লি, খাইতান, আল-হাসাউই এবং কাবদে এলাকায় পৃথক নিরাপত্তা অভিযান চালিয়েছে কুয়েতের আবাসন তদন্ত কর্মকর্তারা। এ সময় আবাসন এবং শ্রমআইন লঙ্ঘনের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের ২৮৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম আল-রাই।

সম্প্রতি কুয়েতকে অবৈধ শ্রমিক মুক্ত করার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ। তার এই নির্দেশের পর দেশটিতে গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »