শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা চক্র থেকে ৩০ মালয়েশীয় নাগরিক উদ্ধার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ফনম পেন: কম্বোডিয়ার ইমিগ্রেশন বিভাগের সহায়তায় দেশটিতে অনলাইন প্রতারণা চক্রে জড়িত হয়ে পড়া ৩০ জন মালয়েশীয় নাগরিককে উদ্ধার করেছে মালয়েশিয়ার দূতাবাস।

ফনম পেনের মালয়েশিয়ান দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সিহানুকভিল প্রদেশের অভিবাসন কর্মকর্তাদের সহায়তায় আটক মালয়েশীয়দের মুক্ত করা হয় এবং বৃহস্পতিবার ফনম পেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

দূতাবাস ভুক্তভোগীদের বিস্তারিত পরিচয় বা আটক হওয়ার পরিস্থিতি প্রকাশ করেনি। তবে গত জুলাই থেকে কম্বোডিয়া অনলাইন প্রতারণা দমনে কঠোর অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের তিন হাজারেরও বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অনেক ভুক্তভোগীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ার ক্যাসিনোতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের প্রতারণামূলক কেন্দ্রগুলোতে কঠোর শর্তে কাজ করতে বাধ্য করা হয়।

মালয়েশিয়ান দূতাবাস জানিয়েছে, অনলাইন প্রতারণা কার্যক্রমে জড়িত হয়ে আটক হওয়া নাগরিকদের উদ্ধারে তারা কম্বোডিয়ার কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছে এবং বিদেশে চাকরির প্রলোভনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »