শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

ওমানকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা মিশন শুরু অস্ট্রেলিয়ার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

ওমানকে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করল অস্ট্রেলিয়া। আজ বৃস্পতিবার সকালে (বাংলাদেশ সময়) বার্বাডোজের ব্রিজটাউনে জয়ের জন্য ওমানের লক্ষ্য ছিল ১৬৫ রানের। শেষ দিকে কিছুটা লড়াই করে মধ্যপ্রাচ্যের দেশটি তুলতে পেরেছে ৯ উইকেটে ১২৫ রান। এতে ৩৯ রানের জয়ে বিশ্বকাপে শুভযাত্রা করেছে অজিরা।

তবে ম্যাচের লড়াইটা আরেকটা জমতো যদি প্রথম দিকে ওমান দ্রুত উইকেট না হারাতো। কারণ ৫৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ওমান। এরপর সপ্তম ও অষ্টম উইকেটে যথাক্রমে ৩২ ও ২৮ রানের জুটিতে ১০০ রানের কোটা পার করে আকিব ইলিয়াসের দল।

দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান (৩০ বলে) করেন আয়ান খান। মেহরান খান করেন ১৬ বলে ২৭ রান। অধিনায়ক আকিব করেন ১৮ বলে ১৮ রান। শাকিল আহমেদের ১১ রান ছাড়া বাকিদের কেউ আর ২ অংকের ঘর স্পর্শ করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে ১৯ রানে ৩ উইকেট নেন স্টয়নিস। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও নাথান ইলিস। ম্যাচসেরা হন স্টয়নিস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল ধীরগতির। পরে ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিসের ঝড়ে ওমানের বিপক্ষে ব্যাট করতে নেমে ১৬৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সবোর্চ্চ ৬৭ রান করেন স্টয়নিস। ২ বাউন্ডারি আর ৬ ছক্কায় মাত্র ৩৬ বলে এ রান তোলেন ডানহাতি এই হার্ডহিটার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি স্টয়নিসের দ্বিতীয় ফিফটি। ওমানের হয়ে ২টি উইকেট শিকার করেন মেহরান খান। একটি করে উইকেট নেন বিলাল খান ও কলিমুল্লাহ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »