শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

উন্নত স্বাস্থ্যসেবায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের নিয়োগে পদক্ষেপ নিচ্ছে সরকার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫

বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। শুক্রবার (২ মে) রাজধানীর গুলশান-২ এর সিক্স সিজনস হোটেলে অনুষ্ঠিত ‘দ্য রোল অব গ্র্যাজুয়েট ফার্মাসিস্টস ইন হসপিটাল হেলথকেয়ার অ্যান্ড রিক্রুটমেন্ট ইন পাবলিক হসপিটালস’- শীর্ষক স্টেকহোল্ডার সভায় এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সভাপতি মো. সাইদুর রহমান এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. ইউ লি চ্যাং, President (Elect), Federation of Asian Pharmaceutical Association।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মোহাম্মাদ মাহবুবুল হক, বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি মো: আজিবুর রহমান, বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর,

এছাড়াও সভায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়সমূহের ফার্মেসি অনুষদের ডিন, বিভাগীয় প্রধান/চেয়ারম্যান, এক্রিডিটেশন ও এডুকেশন কমিটির বিশেষজ্ঞ প্রতিনিধি, হসপিটাল ফার্মেসি কোর্স পাঠদানকারী শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত হাসপাতাল ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘বর্তমান চর্চা অনুযায়ী হাসপাতালে চিকিৎসক ও নার্সদের মধ্যে একটি সামঞ্জস্য রয়েছে, তবে ফার্মাসিস্ট একটি পৃথক বিষয়। নতুন গাইডলাইনে আমরা হাসপাতালে ফার্মাসিস্ট পদ সৃষ্টি করছি।’

তবে ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে কমিউনিটি ফার্মাসিস্টকেও মাথায় রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে হয়তো বলবেন—ফার্মাসিস্ট দোকানে কীভাবে বসবে? আসলে মানি বা না মানি, আমাদের অনেক মানুষ ওখান থেকেই সেবা নিয়ে জীবন পার করেছেন। তারাও সমাজের একটি বড় অংশের কাছে গুরুত্বপূর্ণ।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »