শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আটকদের যারা জড়িত থাকবে না তাদের থানা থেকেই ছেড়ে দেওয়া হবে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩০ জুলাই, ২০২৩

বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (২৯ জুলাই) সহিংসতার ঘটনা ঘটেছে রাজধানীতে। যার কারণে ৭০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আটকদের মধ্যে যারা জড়িত থাকবে না তাদের থানা থেকেই ছেড়ে দেওয়া হবে।’

রোববার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ দেশে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করবে সেটা কাম্য নয়, কেউ ভায়োলেন্স করবে এটাও কাম্য নয়। এ দেশের জনগণ তা মেনে নিবে না।’

তিনি বলেন, ‘বিএনপি এর আগেও ১৩-১৪ তে সহিংসতা সৃষ্টি করেছে। অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, জ্বালাও-পোড়াও শুরু করেছিল। নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে এবং গরু-ছাগলও বাদ পড়েনি। গাড়ি-ঘোড়া, মানুষের বাড়িঘর পুড়িয়ে তারা জনবিচ্ছিন্ন হয়েছে। তারা যদি এই কাজটি আবারও করে, তবে তারা জনবিচ্ছিন্ন হবে।’

আটকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ৭০০ এর বেশি হাতেনাতে আমরা ধরেছি। আমাদের পুলিশ হাতেনাতে ধরেছে। আগুন ধরিয়ে দিতে যারা গিয়েছিল তাদেরও ধরা হয়েছে। এখন সব জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, এটারও আমরা সাহায্য নিচ্ছি। জনগণও এ ধরনের দুষ্কৃতকারীদের ধরিয়ে দিচ্ছে।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »