বাংলা নববর্ষ ১৪৩২, দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়াছেন মালয়েশিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের ।
১৪ এপ্রিল সোমবার, মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে একটি অভিজাত বাংলদেশী রেস্তোরাতে পহেলা বৈশাখ উৎযাপন করেছে রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশিরা ।
মালয়েশিয়া প্রবাসী ব্যাবসায়ী মিনহাজ মন্ডলের নেতৃত্বে, প্রবাসীদের নিয়ে ঘরোয়া পরিবেশে আয়োজন করা হয় পান্তা ইলিশ উৎসব।

কর্ম ব্যস্ততার মাঝেও প্রবাসে বাংলা নববর্ষ উৎযাপন আর পান্তা ইলিশ উৎসবে মেতে উঠে প্রবাসী বাংলাদেশিরা। দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা মালয়েশিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ।