শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগ ছেড়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য।

শনিবার (১০ মে) রাতে সেখানে আন্দোলনরত নেতারা বলেছেন, ‘আমাদের আল্টিমেটাম শেষ হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক বার্তা পাইনি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তারা আরও জানান, সরকার যদি দাবি না মানে, তাহলে আন্দোলনের মাত্রা আরও তীব্র করা হবে।

এর আগে শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি সামনে রেখে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

এর অংশ হিসেবে শনিবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে থাকে ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ছাড়াও ছাত্র-জনতা। সন্ধ্যা পর্যন্ত দাবি আদায়ে অনড় অবস্থানের পাশাপাশি নানা স্লোগান দিতে দেখা গেছে তাদের।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »