শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো ভিসানীতির প্রয়োগ বা নিষেধাজ্ঞার পরোয়া করে : কাদের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোনো ভিসানীতির প্রয়োগ বা নিষেধাজ্ঞার পরোয়া করে না। পরোয়া করে দেশের জনগণকে। কোনো দেশের ভিসানীতি বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রে প্রভাব রাখতে পারবে না। জনগণের মতামতের ওপর ভিত্তি করেই দেশের গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এ বিবৃতি দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা রেখেই সরকার পরিচালনা করে আসছে। জনগণই আওয়ামী লীগের একমাত্র শক্তি। দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপতৎপরতাকে প্রতিহত করবে দেশের জনগণ।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা বরাবরের মতো তাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করছেন। বিএনপি নেতাদের মনে রাখা উচিত তারা কোনো আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেননি। বরং শেখ হাসিনার উদার মানবিকতার কারণে খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও নিজ বাসায় বসবাস করছেন এবং নিজের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন। এ কারণে বিএনপি নেতাদের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কিন্তু বিএনপি তা না করে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। একই সঙ্গে এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে গিয়ে আইনবিরোধী কথাবার্তা বলছে।

গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা না রেখে গায়ের জোরে ফ্যাসিস্ট কায়দায় দাবি আদায়ের জন্য তারা রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন এবং রাজনৈতিক সংকট সৃষ্টির পাঁয়তারা থেকে সরে আসুন। জাতিকে বিভক্ত করার দুরভিসন্ধি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। তা না হলে এদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ও সংস্কৃতিকে বিনষ্ট করার দায় তাদের নিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের ভোট দেবে তারাই রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করলে যে কোনো উপায়ে তা প্রতিহত করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »