শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ও আদালতের আদেশের ওপর নির্ভর করছে চাকরিচ্যুতদের ভাগ্য ছাত্রলীগ-ছাত্রদল যারাই আসুক, এনসিপিতে পদবি হবে ‘সংগঠক’: নাহিদ জ্বালানি তেলের ২০-২৩ শতাংশ আসে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির ট্রাফিক নিয়ন্ত্রণ করবে ইরান : নিরাপত্তা পরিষদ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যই মূল চাবিকাঠি : উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি গাজীপুরে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির–২০২৬” সম্পন্ন হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে: ইরানি গানবোটের গুলিবর্ষণ, আবারও কঠোর নিয়ন্ত্রণ জারি মালয়েশিয়ায় বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড: আইনে কঠোর নিষেধাজ্ঞা, লঙ্ঘনে শাস্তির বিধান হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ১২১ জন হজযাত্রী, আরও একজনের মৃত্যু

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

সৌদি আরবে হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত ৫৮ হাজার ১২১ জন বাংলাদেশী হজযাত্রী পৌঁছেছেন। এছাড়া রোববার (২ জুন) আরও একজন বাংলাদেশী হজযাত্রী মাকসুদ আহমেদ (৬১) মদিনায় মারা যান। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। এ নিয়ে সৌদি আরবে ১০ বাংলাদেশী হজযাত্রী মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (৪ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (৩ জুন) দিনগত রাত ৩টা পর্যন্ত সর্বমোট ৫৮ হাজার ১২১ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩৭৪ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৪৯টি।

গত ৯ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »