শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ও আদালতের আদেশের ওপর নির্ভর করছে চাকরিচ্যুতদের ভাগ্য ছাত্রলীগ-ছাত্রদল যারাই আসুক, এনসিপিতে পদবি হবে ‘সংগঠক’: নাহিদ জ্বালানি তেলের ২০-২৩ শতাংশ আসে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির ট্রাফিক নিয়ন্ত্রণ করবে ইরান : নিরাপত্তা পরিষদ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যই মূল চাবিকাঠি : উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি গাজীপুরে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির–২০২৬” সম্পন্ন হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে: ইরানি গানবোটের গুলিবর্ষণ, আবারও কঠোর নিয়ন্ত্রণ জারি মালয়েশিয়ায় বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড: আইনে কঠোর নিষেধাজ্ঞা, লঙ্ঘনে শাস্তির বিধান হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির ট্রাফিক নিয়ন্ত্রণ করবে ইরান : নিরাপত্তা পরিষদ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

তেহরান, ১৮ এপ্রিল :  যুদ্ধ শেষ করার লক্ষ্যে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সব নৌ-চলাচল নিয়ন্ত্রণে রাখবে ইরান বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (SNSC) এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত এই জলপথে কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা এখনো চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। দুই পক্ষের মধ্যে মতপার্থক্যের কারণে প্রথম দফার আলোচনা ব্যর্থ হয়েছে বলেও জানায় ইরান।

ইরান আরও দাবি করে, হরমুজ প্রণালি তাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই জলপথ দিয়ে পারস্য উপসাগরের বেশিরভাগ সামরিক ও বাণিজ্যিক রসদ পরিবাহিত হয়, যা আঞ্চলিক নিরাপত্তার জন্যও সংবেদনশীল।

নিরাপত্তা পরিষদ জানায়, নতুন নিয়ম অনুযায়ী নৌযানগুলোর পূর্ণ তথ্য সংগ্রহ, অনুমতি প্রদান, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার জন্য ফি আদায় এবং নির্দিষ্ট রুটে চলাচল বাধ্যতামূলক করা হবে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যদি শত্রুপক্ষ নৌ চলাচলে বাধা সৃষ্টি করে বা অবরোধ আরোপের চেষ্টা করে, তবে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং প্রণালিতে সীমিত প্রবেশাধিকারও বন্ধ করে দেওয়া হতে পারে।

বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের কঠোর অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও তেল বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »