শিরোনাম :
রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক

সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে: সারজিস আলম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) ইফতার ও দোয়া মাহফিলে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

সেনাপ্রধানের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে সারজিস বলেন, এনসিপি অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবে না। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই।

মব জাস্টিস ও ন্যায়বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক বলেন, দেশের স্থিতিশীলতার জন্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। কারণ, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। এ সময় রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সারজিস আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে। এ সময় গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

এদিন আরডিআরএফের ইফতার ও দোয়া মাহফিলে সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এতে অন্যদের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, আরডিআরএফের সভাপতি তামজিদুল ও সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার ছাড়াও আজকের দৈনিকের সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান সাঈদী সোহাগ প্রমুখ বক্তব্য দেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »