শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

মালয়েশিয়ায় ২৫২ জন বাংলদেশিসহ ৫৬৭ জন অভিবাসী আটক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

মালেয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে ২৫২ জন বাংলাদেশিসহ ৫৬৭ জন অভিবাসী আটক হয়েছে। শনিবার ভোরে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বৈধ ভ্রমণ নথি না থাকাসহ বিভিন্ন অপরাধে তাদের   গ্রেপ্তার করা হয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক, স্যামসুল বদরিন মহসিন বলেছেন, এলাকায় বিদেশিদের আগমনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহ ধরে নজরদারীর পর  শুক্রবার  রাত ১১.১৫ মিনিটে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ অভিযান ।

“অভিযানে মোট ১ হাজারে বিদেশীকে চেক করে ৫৬৭ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়ে।  গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশী (২৫২), নেপাল (১৬৩), মিয়ানমার (৭৫), ইন্দোনেশিয়া (৭২), ফিলিপাইন (৪) এবং ভারত (১) রয়েছে।

অভিযানের পর তিনি সাংবাদিকদের বলেন, “এক থেকে ৫৫ বছর বয়সী আটক অবৈধ অভিবাসীদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয় এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) অনুসরণ করে তদন্ত করা হয়।”

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে আটককৃত অবৈধ অভিবাসীরা প্রতি ফ্ল্যাটে আট থেকে ১০ জন বাস করছিলেন। এমনকি অ্যাপার্টমেন্টের আশেপাশে শপিং সেন্টারসহ বিভিন্ন দোকান ও নির্মাণ সাইটে কাজ করতো।

শ্যামসুল বদরিন বলেন, ১৪ তলা অ্যাপার্টমেন্টটি পরিদর্শন করার জন্য ইমিগ্রেশনের ৮৫ জন কর্মকর্তা এবং সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানটি  চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেসময় বেশ কিছু অভিবাসী ভবন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিল এবং দরজা খুলতে অস্বীকার করেছিল। এছাড়া ইমিগ্রেশন সদস্যদের জোর করে দরজা ভেঙে ফেলতে হয়েছিল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »