শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ভারতের ত্রিপুরায় পিটিয়ে হত্যা বাংলাদেশি নাগরিকদের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ত্রিপুরার খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায়, যা সীমান্ত থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ভেতরে অবস্থিত।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায়। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বিজিবি জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন,

“নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

বিজিবি সূত্রে জানা গেছে, দুই-তিন দিন আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে ওই তিন বাংলাদেশি ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করেন। এলাকাটি বিএসএফের ৭০ ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন।

ঘটনার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি–বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনাটির বিষয়ে ব্যাখ্যা চাওয়ার উদ্যোগ নিয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »