শিরোনাম :
রেইন রেভ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল ঘিরে গ্লোবাল মিডিয়ার জন্য মেগা ফ্যাম প্রোগ্রাম আয়োজন করল ট্যুরিজম মালয়েশিয়া জাইমা রহমানের ছবি বিকৃতির অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় জিডি ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা শনিবার জাপান সফরে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা শ্রমিকদের মর্যাদাকে উপেক্ষা করে কোনও সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির সৌদি আরবের শ্রমবাজার ব্যবস্থাপনা ডিজিটাল প্ল্যাটফর্ম কিউইয়া: নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ইরান ইস্যুতে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাব দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে ব্যর্থতা, ইউরোপীয় আদালতের মুখোমুখি পর্তুগালসহ তিন দেশ উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার

ভারতীয় ভিসা কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রদান কার্যক্রমে শিগগিরই ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক ও সহজ করতে ভারতের সরকারের সঙ্গে নিয়মিতভাবে আলোচনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি তাঁর ভারত সফরের সময় দেশটির শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি বিশেষভাবে উত্থাপন করা হয়।

তিনি বলেন, “বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের প্রক্রিয়া সহজ ও স্বাভাবিক করার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি। আলোচনাগুলো ফলপ্রসূ হয়েছে এবং আমরা আশা করছি, শিগগিরই এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে।”

খলিলুর রহমান আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে গভীর সংযোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই দেশের সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ককে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভিসা ব্যবস্থাপনায় উন্নতি হলে দুই দেশের জনগণের যাতায়াত আরও সহজ হবে, যা শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »