সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে
নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত মেয়র নির্বাচনের ভোটগ্রহণ চলছে । মঙ্গলবার সকাল থেকেই ক্রমান্বয়ে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের উপস্থিতি। প্রগতিশীল তরুণ জোহরান মামদানী এবং অভিজ্ঞ প্রশাসক অ্যান্ড্রু কুওমো — দুই প্রার্থী মুখোমুখিতে এক তীব্র লড়াইয় দেখার অপেক্ষায় পুরো বিশ্ব ।
নিউ ইয়র্ক সিটির প্রায় ৯০ লাখ বাসিন্দার মধ্যে ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৫৫ লাখ। নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়রকে ভোট দেওয়ার পাশাপাশি, ভোটাররা ২০২৫ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ৬টি ব্যালট প্রশ্নেরও উত্তর দেবেন।
নিজেদের পছন্দের মেয়র, অ্যাসেম্বলিম্যানসহ একাধিক পদে জনপ্রতিনিধি বাছাইয়ে গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া আগাম ভোটে নিজেদের পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে ভোট দিয়েছেন রেকর্ড ৫ লাখ ৮৪ হাজারের বেশি ভোটার, যা গত নির্বাচনের দেওয়া ভোটের প্রায় পাঁচ গুণ।
আগাম ভোট আর বিভিন্ন জরিপে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানী এগিয়ে থাকলেও শেষ মুহুর্তে এসে ব্যবধান কমিয়ে লড়াই করছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ডু ক্যুওমো ।
জুনে প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অ্যান্ডু ক্যুওমোকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হয়ে ডেমোক্র্যাট টিকেট পেয়েছিলেন জোহরান মামদানী । কিন্তু পরাজিত হওয়ার পর এবার মুল নির্বাচনেও সতন্ত্র প্রার্থী লড়ছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুওমো । যেখানে তিনি সমর্থন পেয়েছেন বর্তমান মেয়র এরিক এডামসের । আর গভর্নর হেকুলসহ ডেমোক্রেট দলের সিনিয়রদের সমর্থন পেয়েছেন জোহরান মামদানী । সব জরিপ আর আগাম ভোটে জোহরান মামদানী এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে চমক দেখাতে ব্যস্ত সময় পার করছেন অ্যান্ডু ক্যুএমো ।
প্রার্থী হিসেবে রিপাবলিকান পার্টির কার্টিস স্লিওয়া প্রচারনা চালালেও তিনি মুল প্রতিদ্বন্দ্বিতা আসতে পারবেন না বলে মনে করেন অনেকে ।
সামাজিক ন্যায়বিচার, সাশ্রয়ী আবাসন ও পুলিশ সংস্কার তার প্রচারণার মূল বার্তা জোহরান মামদানীর।
ভারতীয়-উগান্ডা বংশোদ্ভূত তরুণ জোহরান সবচেয়ে কম বয়সী অভিবাসী মেয়র প্রার্থী। তিনি যুদ্ধ বিরোধী আর ইসরাইলের সমালোচক ।
অন্যদিকে, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ফিরে এসেছেন প্রশাসনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক কৌশল নিয়ে।
নির্বাচনে ঘিরে বিভক্তি রয়েছে বাংলাদেশি কমিউনিটিতে । সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি সমর্থন করছেন মামদানীকে । তবে পিছিয়ে নেই ক্যুওমোর সমর্থকরাও ।
এদিকে সর্বশেষ জনমত জরিপের ফল প্রকাশ করা হয়েছে। রিয়েল ক্লিয়ার পোলিং অনুসারে অ্যান্ড্রু কুওমোর চেয়ে জোহরান মামদানির গড় ভোটের ব্যবধান ১৪.৭ পয়েন্ট। এই জরিপে মামদানি ৪৫.৮, কুওমো ৩১.১ এবং কার্টিস স্লিওয়া পেয়েছেন ১৭.৩ শতাংশ সমর্থন। এই জরিপটি ২২ থেকে ৩০ অক্টোবরের মধ্যে সম্পন্ন হয়েছে।
ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে মুসলিম জোহরান মামদানী ইতিহাস সৃষ্টি করবেন নাকি সাবেক গভর্নর অভিজ্ঞ অ্যান্ড্রু ক্যুওমো চমক দেখাবেন সেটাই এখন দেখার বিষয় ।