শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নারী ক্রিকেটারদের ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দলের এমন পারফরমেন্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে নারী দলকে বড় অঙ্কের বোনাস দেয়ার ঘোষণা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি জানিয়েছেন, সবমিলিয়ে ৩৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা।

জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ২৫ লক্ষ্য টাকা বোনাস দিয়েছেন তিনি। এছাড়াও ভারত সিরিজে যারা ভালো পারফরমেন্স করেছেন তাদের আলাদা করে ১০ লক্ষ্য টাকার বোনাস দিয়েছেন বিসিবি বস। এই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ১০৭ রানের ঐতিহাসিক একটি ইনিংস খেলেন ফারজানা হক পিংকি। বাংলাদেশ নারী দলের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম সেঞ্চুরি। এমন সেঞ্চুরির কারণে বিসিবির কাছ থেকে আলাদাভাবে দুই লাখ টাকা পাচ্ছেন ফারজানা।

রোববার গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, আমাদের সেঞ্চুরি আছে একটা। কয়েকজন মেয়ে দারুণ ক্রিকেট খেলেছে। পুরো দলের জন্য ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, প্লাস যারা দারুণ পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।

নারী ক্রিকেটারদের প্রশংসা করে তিনি আরও বলেন, যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, ভারতের বিপক্ষে মেয়েরা আপ্রাণ চেষ্টা করেছে। পুরো সিরিজে তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। অনেকের পারফরমেন্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো ছিল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »