শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

দিল্লিতে তালিবান মন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, তোলপাড় ভারতের রাজনীতিতে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

দিল্লির আফগান দূতাবাসে তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে কোনো মহিলা সাংবাদিককে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগে ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। পরে শনিবার (১১ অক্টোবর) ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় নয়াদিল্লির কোনো ভূমিকা নেই।

তালিবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আট দিনের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছান। শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে তিনি দিল্লির আফগান দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হন। তবে সেই ব্রিফিংয়ে কোনো নারী সাংবাদিককে দেখা যায়নি।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মহিলা সাংবাদিকদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধু পুরুষ সাংবাদিকরাই উপস্থিত ছিলেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর সাংবাদিক মহলসহ রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা শুরু হয়। বিরোধী দল কংগ্রেস এই ঘটনাকে “লজ্জাজনক” বলে অভিহিত করেছে।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে লিখেছেন,

“মাননীয় মোদী, নারী সাংবাদিকদের প্রকাশ্য মঞ্চ থেকে বাদ দেওয়া মানে হলো, আপনি ভারতের প্রতিটি নারীর হয়ে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন।”

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা পোস্ট করে প্রশ্ন তুলেছেন,

“তালিবান প্রতিনিধির সফরে সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দয়া করে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করুন।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি. চিদম্বরম মন্তব্য করেন, “পুরুষ সাংবাদিকদের উচিত ছিল মহিলা সহকর্মীদের না-দেখে সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে আসা।”

বিতর্কের মুখে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) এক বিবৃতিতে জানায়,

“দিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাংবাদিক বৈঠক আয়োজনের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।”

মন্ত্রণালয় আরও জানায়, অন্য দেশের দূতাবাসের ভেতরে কীভাবে অনুষ্ঠান হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট দেশেরই থাকে। অর্থাৎ, আফগান দূতাবাসের সিদ্ধান্তে ভারত হস্তক্ষেপ করেনি।

বিশ্লেষকদের মতে, ২০২১ সালের আগস্টে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম কোনো উচ্চপর্যায়ের তালিবান নেতা ভারতের সফরে এলেন। কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় চালুর ঘোষণা এবং পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই সফরকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অনেকে বলছেন, “শত্রুর শত্রু আমার মিত্র”—এই নীতিতে হেঁটে নয়াদিল্লি ইসলামাবাদকে চাপের মুখে রাখতে চাইছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »