শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ছাত্র-জনতার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নতুন করে দেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান: মির্জা ফখরুল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
নতুন করে দেশ গড়তে সবাই আন্তরিক হওয়া আহ্বান মির্জা ফখরুলের
নতুন করে দেশ গড়তে সবাই আন্তরিক হওয়া আহ্বান মির্জা ফখরুলের

নতুন করে দেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো, শেষ ছাত্র-জনতার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে।

মাহফুজ উল্লাহ বাংলাদেশে সাংবাদিকদের জন্য অনুকরণীয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, মাহফুজ উল্লাহ আমার খুব কাছের মানুষ ছিল। যতদিন বেঁচে ছিলেন আমার সব কাজের সহযোগিতা-সাহায্য করত। আমি খুব খুশি হয়েছি মাহফুজ উল্লাহ অন্তত মরণোত্তর সংবর্ধনাটা পেল। তিনি সত্যিকার অর্থেই একজন গুণী, মেধাবী ও দেশপ্রেমিক ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, ২০১৪ সালের নির্বাচনের পরে ও ১৮ নির্বাচনের আগে এই সময়ে তিনি অনেক কাজ করেছেন। তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য একটা অসাধারণ প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টা ছিল বলেই বাম-ডান মিলে একটা জায়গায় আসার সম্ভব ছিল। তিনি একেবারেই গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেয়ার জন্য তিনি কাজ করেছেন।

তিনি বলেন, আজকে আমরা সবাই, আশাবাদী ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে। আজকে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি। আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবো। এজন্য সবাইকে অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন প্রয়াত মাহফুজ উল্লাহর বড় ভাই মাহবুব উল্লাহ, বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আলোকচিত্রী শহিদুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাহফুজ উল্লাহর স্ত্রী ও তিন সন্তান।

 

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »