শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার উচ্চাকাঙ্ক্ষার প্রতীক মানবসদৃশ রোবট, শাংহাইয়ে এআই প্রদর্শনীতে আলো ছড়াল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

শাংহাই: কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অগ্রগতিতে চীনের উচ্চাকাঙ্ক্ষা বিশ্বকে জানাতে শাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (WAIC)-এ শতাধিক মানবসদৃশ রোবটের উপস্থিতি নজর কেড়েছে। কেউ পরিবেশন করেছে ক্রাফট বিয়ার, কেউ খেলেছে মাহজং, কেউ আবার লড়েছে বক্সিং রিংয়ে বা কাজ করেছে উৎপাদন লাইনে।

প্রতিবছর আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হলো চীনের এআই প্রযুক্তিতে অগ্রগতিকে তুলে ধরা, যেখানে সরকার যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে প্রযুক্তি ও নীতিমালায় বিশ্বনেতৃত্ব লাভের লক্ষ্য নিয়েছে।

সম্মেলনের উদ্বোধনী দিনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ঘোষণা দেন, এআই প্রযুক্তি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার জন্য চীন একটি নতুন সংস্থা গঠন করবে। তিনি সতর্ক করে বলেন, উন্নয়নের সুফলের পাশাপাশি এর ঝুঁকির দিকেও দৃষ্টি রাখা প্রয়োজন।

তবে পাশের বিশাল এক্সপো হলে পরিবেশ ছিল আনন্দময় ও উদ্দীপনাপূর্ণ।

“ডেটা, মডেল প্রশিক্ষণ, প্রয়োগ ক্ষেত্র সব ক্ষেত্রেই চাহিদা অনেক বেশি। গোটা পরিবেশই এখন খুবই প্রাণবন্ত,” বলেন শাংহাই-ভিত্তিক AI প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান Transwarp-এর গবেষণা ও উন্নয়ন পরিচালক ইয়াং ইয়িফান।

এই বছর WAIC-এর আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল মানবসদৃশ রোবট এবং তাদের অভিনব কর্মকাণ্ড। কেউ পরিবেশন করছে সফট ড্রিংক, কেউ খেলছে কার্লিং, আবার কেউ মানুষ সঙ্গীর সঙ্গে ড্রাম বাজাচ্ছে বা রোবটিক কুকুরের মতো ব্যাকফ্লিপ দেখাচ্ছে।

Hangzhou-ভিত্তিক রোবট নির্মাতা Unitree তাদের G1 অ্যান্ড্রয়েড প্রদর্শন করেছে, যার উচ্চতা ১৩০ সেন্টিমিটার এবং ব্যাটারি লাইফ দুই ঘণ্টা। এই রোবট নিজেকে ভারসাম্যে রাখতে পারছে এবং বিভিন্ন অ্যাকশন করে দেখাচ্ছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা খুব শিগগিরই R1 নামে একটি পূর্ণ আকারের মানবসদৃশ রোবট বাজারে আনবে মাত্র $৬,০০০ ডলারের কম মূল্যে।

তবে সব উন্নত এআই এখন রোবটিক শরীরের ভেতর সীমাবদ্ধ নয়।

মেলায় দেখা গেছে, “ডিজিটাল হিউম্যান” বা ভার্চুয়াল AI সঙ্গীরা কেউ ব্যবসায়ী, কেউ প্রাচীন যোদ্ধা, কেউবা মডেল—স্ক্রিনে হাজির হয়ে দর্শকদের সঙ্গে কথা বলছে, তাদের দিন কেমন গেলো জানতে চাচ্ছে।

বাইডু তাদের নতুন প্রজন্মের “ডিজিটাল হিউম্যান” প্রযুক্তি উন্মোচন করেছে, যেগুলো বাস্তব ব্যক্তির মতো আচরণ করে, সিদ্ধান্ত নিতে পারে এবং অন্যদের সঙ্গে সহযোগিতা করতে পারে। এক পরীক্ষামূলক ই-কমার্স লাইভস্ট্রিমে এই এআই উপস্থাপক বাস্তব স্ট্রিমারের তুলনায় বেশি বিক্রি করেছে।

বাইডুর বিভাগের প্রধান উ চেনশিয়া জানান, ইতোমধ্যে দশ হাজারের বেশি ব্যবসা এই প্রযুক্তি ব্যবহার করছে।

চাকরি হারানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,

“এআই একটি টুল, যা মান উন্নত করতে, সময় বাঁচাতে এবং শ্রম কমাতে সাহায্য করবে। তবে এখনো মানবিক তত্ত্বাবধান প্রয়োজন।”

মেলায় আসা দর্শকদের মধ্যে এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে তেমন উদ্বেগ দেখা যায়নি। বরং, তারা মোবাইল ক্যামেরায় রোবটের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।

Transwarp-এর ইয়াং বলেন,

“চীনের এআই বিকাশের পেছনে শক্তিশালী ডেটা ভিত্তি এবং বাস্তব প্রয়োগ ক্ষেত্র রয়েছে। আমাদের কাছে পরীক্ষার অনেক সুযোগ রয়েছে।”

চীনের প্রযুক্তি খাত যেভাবে দ্রুত এগিয়ে চলেছে, তাতে বিশ্বে AI নেতৃত্ব নেওয়ার পথে দেশটি অনেকদূর এগিয়ে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »