গোবর ছোড়াছুড়িতে দীপাবলির সমাপ্তি, হাসিতে ফেটে পড়ে গ্রামবাসী!
দীপাবলির আলো ঝলমলে উৎসব শেষ হতেই দক্ষিণ ভারতের গুমাটাপুরা গ্রামে শুরু হয় এক “অদ্ভুত ঐতিহ্য” — গোবর যুদ্ধ!
হ্যাঁ, ঠিকই পড়ছেন! এখানে দীপাবলি শেষ মানেই নতুন এক অধ্যায় — যেখানে মানুষ একে-অপরকে গরুর গোবর ছুঁড়ে মারে আনন্দে-উল্লাসে। উৎসবের নাম ‘গোরেহাব্বা’।
গ্রামের লোকজন আগেভাগেই বাড়ি-বাড়ি থেকে গোবর সংগ্রহ করে রাখে। তারপর সেই গোবর পুরোহিতের “আশীর্বাদ” পেয়ে যায়, যেন ছোড়াছুড়ির সময়ও পবিত্রতা বজায় থাকে!
উৎসবে অংশ নেওয়া এক কৃষক বলেন,
“গোবর শরীরে লাগলে রোগ সেরে যায়, মনও ফ্রেশ হয়!”
তাই বলে কেউ ছাতা নিয়ে আসেন না, বরং গোবরই তাদের ‘আশীর্বাদ’।
এই উৎসবে অংশ নিতে দূরদূরান্ত থেকেও মানুষ আসে। হাসি, চিৎকার, আর গোবর — সব মিলিয়ে গ্রামের আকাশ-বাতাসে এক অদ্ভুত আনন্দ ছড়িয়ে পড়ে।
টমেটো যুদ্ধ, পানি ছোড়ার যুদ্ধ তো শুনেছেন, কিন্তু “গোবর যুদ্ধ”? ভারতে কিছুই অসম্ভব নয়! এই উৎসব প্রমাণ করে — মানুষ সত্যিই “সবকিছুতেই উৎসব খুঁজে নিতে জানে”, এমনকি গোবরেও!