শিরোনাম :
রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ সমর্থন করেন না ম্যাক্রো

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ম্যাক্রো ও ফাত্তাহ আল সিসি, ছবি: রয়টার্স
ম্যাক্রো ও ফাত্তাহ আল সিসি, ছবি: রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, তিনি শক্তভাবে গাজা ও ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরোধী করেন। সোমবার (৭ এপ্রিল) কায়রো সফরে গিয়ে তিনি এ কথা বলেন। খবর আরব নিউজ

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকের পর ম্যাক্রো বলেন, ‘যে কোনো উচ্ছেদ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এই অঞ্চলে বিশেষ করে ইসরায়েলসহ নিরাপত্তার হুমকি তৈরি করে।’

এর আগে রোববার ম্যাক্রো কায়রো পৌঁছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন। সোমবার ম্যাক্রো, আল সিসি এবং জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নতুন আগ্রাসনের বিষয়ে আলোচনা করা হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ফ্রান্সের এই নেতা মিশরের এল আরিশ বন্দর পরিদর্শন করবেন। যেটি গাজার কাছে অবস্থিত। মূলত এ অঞ্চলে মানবিক সংকট স্বচখে দেখার জন্য ম্যাক্রো সেখানে যাবেন। ৪৮ ঘণ্টা সফরের মধ্যে ম্যাক্রো এবং আল সিসির মধ্যে একটি নৈশ্য ভোজের আয়োজনও করা হয়েছে।

মিশরের এল আরিশ বন্দর গাজা উপত্যকার ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এই বন্দর দিয়ে আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা গাজায় পৌঁছানো হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »