শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

ইরানে ইসরায়েলের হামলা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসে সর্বোচ্চ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫
ইরানে ইসরায়েলের হামলা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসে সর্বোচ্চ
ইরানে ইসরায়েলের হামলা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসে সর্বোচ্চ

ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এরপরেই জ্বালানি তেলের বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়েছে।

এতে বলা হয়, ইরানে ইসরায়েলের হামলার সরাসরি প্রতিক্রিয়া পড়েছে তেলের বিশ্ববাজারে। শুক্রবার সকালে বিশ্ববাজারে তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়ে গত পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৬.২৯ ডলার বা ৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭৫.৬৫ ডলারে, যা ২৭ জানুয়ারি থেকে সর্বোচ্চ। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯ দশমিক ৪৫ শতাংশ বা ৬.৪৩ ডলার বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৭৪.৪৭ ডলারে, যা ২১ জানুয়ারি থেকে সর্বোচ্চ।

এমএসটি মার্কির সিনিয়র জ্বালানি বিশ্লেষক শৌল কাভোনিক বলেন, `ইরানের ওপর ইসরাইলি আক্রমণ ঝুঁকির প্রিমিয়ামকে আরও বাড়িয়ে দিয়েছে। তেল সরবরাহ বাস্তবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে এই সংঘাতকে এই অঞ্চলে তেল অবকাঠামোর ওপর ইরানের প্রতিশোধের পর্যায়ে নিয়ে যেতে হবে। চরম পরিস্থিতিতে ইরান অবকাঠামোর ওপর আক্রমণ চালাতে পারে বা হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত করে দিতে পারে, যার ফলে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে।‘

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »