শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সমালোচনার জবাব দিলেন পানিসম্পদমন্ত্রীর ছেলে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনাকে ঘিরে ওঠা সমালোচনার ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ ব্যাখ্যা তুলে ধরেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনার জন্ম দেয়।

সারিয়ান চৌধুরী তার পোস্টে দাবি করেন, তাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছরই কুরবানির জন্য একাধিক গরু কেনা হয়। তিনি লেখেন, আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা পারিবারিক কুরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসার জন্য প্রতি বছর ৬/৭/৮টি গরু ক্রয় করেন। তার ধারাবাহিকতায় এ বছরও ওনারা ৬টি গরু ক্রয় করেছেন।

তিনি আরও বলেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার বাবাকে ঘিরে অতিরিক্ত সমালোচনা করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ায় বট বাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন?

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, কুরবানির জন্য কেনা গরুগুলো গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। তিনি আরও লেখেন, সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ।

পোস্টের শেষে সারিয়ান চৌধুরী ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে বলেন, মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।

এর আগে সম্প্রতি হাট থেকে ৩২ লাখ টাকা দিয়ে গরু কেনার বিষয়টি সামনে আসার পর পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটেই ছেলের এ ব্যাখ্যামূলক পোস্ট নতুন করে আলোচনায় এসেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »