দুই দেশের বৈঠকঃ ধারাবাহিক ভাবে ১২ লাখ শ্রমিকের জন্য উম্মুক্ত হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার । আগামী কয়েক বছরে ১২ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এরমধ্যে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক নিবে বিনা খরচে।
আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজয়ায় সকাল ১০: ৩০ মিনিটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশটির মানবসম্পদ মন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে ।
ড. আসিফ নজরুল মালয়েশিয়া থাকা কর্মীদের কাজ ও বেতন ভাতার নিরাপত্তা নিচ্ছিত করতে দেশটির মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম সি কেউর কে অনুরোধ করেন। সভা শেষে বের হয়ে ড. আসিফ নজরুল চ্যানেল ২৪ কে বলেন আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। মালয়েশিয়া সময় দুপুর ২.৩০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সভা শেষে বিস্তারিত জানাবেন।
জানা গেছে, গত ১৪ মে (বুধবার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া ও উপসচিব মো. সরোয়ার আলম সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন।
জানা গেছে, মালয়েশিয়া আগামী কয়েক বছরে প্রায় ১২ লাখ শ্রমিক নিবে। এক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় সুখবর মিলেছে ।
সংশ্লিষ্টতা জানান, দেশটিতে সাধারণ শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাইতে দিগুন বা তারও বেশি। প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের নানা বিরোধের আবর্তে ঝুলে আছে বিশাল এই শ্রমবাজার। ধীরে ধীরে সেই জটিলতা কাটছে। মালয়েশিয়ায় লক্ষ লক্ষ শ্রমিক বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। যেভাবেই হোক বিশাল এই শ্রমবাজার খুললে; বৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক গেলে দেশ উপকৃত হবে, অভিবাসী কর্মী উপকৃত হবে।