শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসিনাকে ফাঁসির জন্য মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে : জামায়াত সেক্রেটারি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সব ধরণের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে বসেও ষড়যন্ত্র করছেন। অল্প দিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে। এখন মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে মাদারীপুর জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুন। ১২ থেকে ১৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তারা ১৫ জানুয়ারির মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ দেবেন। সেখান থেকে গুরুত্ব বিবেচনায় সংস্কার করা হবে। তবে অনেকেই বলছে, সংস্কার দরকার নেই, সেটা সঠিক না। কারণ সংস্কার না হলে সেই হাসিনা মার্কা নির্বাচন আবারও হবে। তাহলে এতো রক্ত বিফলে যাবে। তাই নির্বাচন, পুলিশ বাহিনী, সংবিধান, জুডিশিয়ারি এসব সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দিন। তাহলে আপনাদের উপর আস্থা আরও বাড়বে।

শেখ হাসিনার আমলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের খুন, গুম, হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘জামায়াতের অনেক নেতাকর্মীদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে হাসিনা। এখন তার জন্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তিনি যে মানবতাবিরোধী জঘন্য অপরাধ করেছে, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। কোনো ষড়যন্ত্র রেহাই দিতে পারবে না।’

জামায়াতের দিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সুদ-ঘুষ মুক্ত নতুন বাংলাদেশ হবে। যেখানে থাকবে না কোনো হানাহানি, দোষাদোষী, মারামারি, এমন বাংলাদেশই দেখে জামায়াতে ইসলামী। তাই নতুনদের কাঁধে ভর করে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। এজন্যে আমাদের সমমনা দলগুলোকে একত্রে থাকতে হবে। কোনো ভুল বোঝাবুঝি হলে সেটা জাতীর স্বার্থে এক থাকতে হবে।’

মাদারীপুর লেকপাড়ের মুক্তমঞ্চে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচ এম হামিদুর রহমান আজাদ, ফরিদপুর অঞ্চলের টিম প্রধান মাওলানা আব্দুস সোবাহান খান, টিম সদস্য দেলোয়ার হুসাইন, অধ্যাপক আব্দুল তাওয়ার প্রমুখ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »