শিরোনাম :
কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক

স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবো না : ডিএমপি কমিশনার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে আমরা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবো না। যে কোন রাজনৈতিক দল শান্তিপূর্ণ সভা-সমাবেশ করলে ডিএমপি পুলিশ তাদের সহযোগিতা করবে। তবে কেউ যদি জ্বালাও-পোড়াও ও ভাঙচুর করতে চায় তাহলে আমরা তা রুখে দিবো। রাষ্ট্রের কর্মচারি হিসেবে এটাই আমাদের দায়িত্ব।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত গ্র্যান্ড রোলকলে তিনি এসব কথা বলেন।

সরেজমিনে ফোর্সের অবস্থা পরিদর্শন ও ফোর্সের কল্যাণ নিশ্চিত করতে এ গ্র্যান্ড রোলকল অনুষ্ঠিত হয়। এ সময় ডিএমপি কমিশনার বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন ও তাৎক্ষণিক সমাধান দেন।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আমরা টিম ডিএমপি রাজধানীর নিরাপত্তা রক্ষায় গুরুদায়িত্ব পালন করি। ১৯৭১ সাল থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ আজ পর্যন্ত কোনো কাজে পিছপা হয়নি। একাত্তরে রাজারবাগে বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা থ্রি নট থ্রি রাইফেল নিয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধে শহীদ হয়েছিলেন। কিন্তু কাপুরুষের মতো পালিয়ে যাননি।

তিনি বলেন, ১৯৭৫ সালেও পুলিশ সদস্য এএসআই সিদ্দিকুর রহমান পালিয়ে না গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন। আমরা সেই পুলিশের উত্তরসূরি, এটা নিয়ে আমরা গর্ব করি। তাদের উত্তরসূরি হিসেবে বলতে পারি, আজ পর্যন্ত আমরা কোনো ডিউটিতে ব্যর্থ হইনি এবং ভবিষ্যতেও হবো না।

খন্দকার গোলাম ফারুক আরও বলেন, ২০১২-১৩ সালের অগ্নিসন্ত্রাস ও ২০১৫-১৬ সালের জঙ্গিবাদ নিজেদের জীবন দিয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ পুলিশ। তারপর থেকেই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। যার ফলে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আমরা হবো উন্নত দেশের পুলিশ।

ডিএমপি কমিশনার বলেন, প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে আমরা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবো না। যে কোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণ সভা-সমাবেশ করলে ডিএমপি পুলিশ তাদের সহযোগিতা করবে। তবে কেউ যদি জ্বালাও-পোড়াও ও ভাঙচুর করতে চায় আমরা তা রুখে দিবো। রাষ্ট্রের কর্মচারি হিসেবে এটিই আমাদের দায়িত্ব।

তিনি বলেন, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।

এ গ্র্যান্ড রোলকলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »